
শুভাবরি ওয়েব ডেস্ক, ৩ এপ্রিল, কলকাতা: সরকারি ব্যাংকের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক অনেক গভীরে। আজ যখন এই বিপদের দিনে সাধারণ খেটে খাওয়া মানুষ বিপন্ন, তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বসে থাকতে পারেনা। সে দায়বদ্ধতা থেকে আজ ব্যাংক অফ ইন্ডিয়া ,কলকাতা অঞ্চলের তরফে বেলেঘাটা, নারকেলদাঙ্গা অঞ্চলের বস্তিবাসীদের ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীতে ছিল ২ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, বিস্কুট বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন ব্যাংক অফ ইন্ডিয়া, কলকাতা অঞ্চলের আঞ্চলিক প্রবন্ধক শ্রী রাধকান্ত হোতা, উপ-আঞ্চলিক প্রবন্ধক শ্রী অঞ্জন মৈত্র এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কোনফেডার্সন এর সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দাস।
এই বিতরণ প্রণালীর জন্য প্রায় ২০০ জনকে এলাকা ঘুরে চিহ্নিত করে চয়ন করা হয়েছিল।
