ডিজিটাল; ১১ এপ্রিল: দেশের বর্তমান গড় বার্ষিক জলসম্পদের ৩৩ শতাংশ রয়েছে উত্তর-পূর্বাঞ্চলে। যেহেতু, বছরে ছ’মাস বৃষ্টিপাত কম হয়, তাই বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত কিছু গ্রামে অনেক সময়েই জলসঙ্কট দেখা দেয়। কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চল সহ দেশের জলসম্পদ ব্যবহারের জন্য বেশ কিছু প্রকল্প অনুমোদন করেছে। আরও বেশি পরিমাণ জমিকে সেচ ব্যবস্থার আওতায় নিয়ে আসতে এবং দক্ষতার সঙ্গে জল ব্যবহারের দৃষ্টিভঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনা তৈরি করা হয়েছে। জলাশয়গুলির সংস্কারসাধন ও রক্ষণা-বেক্ষণ করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ভূ-গর্ভস্থ জল যথাযথভাবে সেচের জন্য ব্যবহারের সুবিধার্থে রাজ্যগুলিকে আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী কৃষি সিচাই যোজনা – হর ক্ষেত কো পানী – ভূ-গর্ভস্থ জলসেচ প্রকল্প চালু করা হয়েছে। উত্তর-পূর্বে তিনটি জাতীয় প্রকল্প – অরুণাচল প্রদেশের নাও দিহিং বাঁধ প্রকল্প ও আপার সিয়াং প্রকল্প এবং আসামের কুলশি বাঁধ প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে।

রাজ্যসভায় সম্প্রতি এক লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জি কিষাণ রেড্ডি।