কলকাতা, ৯ই মে: তিলোত্তমার স্মৃতি আর ঐতিহ্যের সাথে বাটার সম্পর্ক অবিচ্ছেদ্য। সেই আবেগকে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে কলকাতা শহরের বুকে নিজেদের প্রথম এবং ঐতিহাসিক ‘০০০১ গ্র্যান্ড হোটেল’ স্টোরটিকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পুনরায় লঞ্চ করল বাটা ইন্ডিয়া। ১৯৮২ সালে পথচলা শুরু করা এই স্টোরটির পুনঃপ্রবর্তন অনুষ্ঠানটি এক উজ্জ্বল মাত্রা পায় জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর উপস্থিতিতে।
বাটা ইন্ডিয়ার ইতিহাসে কলকাতা এবং বাটানগরের গুরুত্ব অপরিসীম। প্রায় ৩২০০ বর্গফুটের এই আইকনিক স্টোরটি এখন ঐতিহ্যের সাথে আধুনিকতার এক মেলবন্ধন।
“পূর্ব ভারত আমাদের ব্যবসার অন্যতম প্রধান ক্ষেত্র এবং এই প্রসারের মূল কেন্দ্রবিন্দু হল কলকাতা। গ্র্যান্ড হোটেল স্টোরের এই নতুন রূপটি আদতে উচ্চ-প্রভাবশালী বাজারগুলোতে আমাদের খুচরা ব্যবসার (Retail Business) সংজ্ঞা পুনরায় নির্ধারণ করার একটি প্রয়াস।” বলেন, বদ্রি বেরিওয়াল, চিফ স্ট্র্যাটেজি অফিসার, বাটা ইন্ডিয়া।
নস্টালজিয়ায় ভাসলেন ঋতাভরী:
এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী শৈশবের স্মৃতিতে ডুব দেন। তিনি বলেন:”বাটা প্রতিটি বাঙালি পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। নতুন সাজে এই দোকানে ঢুকে আমি সেই চেনা উষ্ণতা খুঁজে পেলাম। কলকাতার সংস্কৃতি এবং আধুনিকতা—দুটোকেই এই স্টোরটি দারুণভাবে ফুটিয়ে তুলেছে। আমাদের শহরের আভিজাত্যের সাথে এই পরিবর্তন এক্কেবারে মানানসই।”