ইমদাদুল হক

ফেলে যাওয়া রুমাল খনি পর্ব ৭

৭ম পর্বের পর…..

জরির অস্থিরতা দেখে মৌ একটু দমে গেছে। সেই কিশোরী বয়স থেকে দেখছে জরিকে, কতদিন কত কথা হয়েছে তার সঙ্গে, কত সময় কেটেছে দুজনে গল্প করে,

কত রাত ভোর হয়ে গেছে গল্পে কথায়, কোনওদিন এমন অস্থির হতে দেখেনি তাকে, এমন দিশেহারা হতে দেখেনি। আজ এই কবিতা শুনে এমন করছে কেন?

জরি তেমনই অস্থির। বলল, শোনাও মৌ, বাকিটা শোনাও।

মৌ একবার আকাশের দিকে তাকালো, পুকুরজল আর ওপারের গাছপালার দিকে তাকালো। তারপর কবিতার বাকি অংশটুকু আবৃত্তি করলো।

যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন্ কাজ! তোমায় দিতে পেরেছিলেম একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রইল সম্বল। কুয়ার ধারে দুপুরবেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা-আমি বসেই থাকি।।

ক্রমশ……