শ্রী সমিরেশ্বর ব্রহ্মচারী

শ্রীভগবান পদ্মপুরাণে বলেছেন ‘মৎ ভক্তানাং বিনোদার্থ কতিবিবিধং ক্রিয়া। আমার যতলীলা, আমার যত কার্যক্রম আছে সব কেন জানো? ভক্তরঞ্জনের জন্য। ভক্তের আনন্দের জন্য। কারণ, ভক্ত আমার মাতা পিতা ভক্তই আমার গুরু, ভক্তই রেখেছে নাম আমার বাঞ্ছাকল্পতরু। আমার যা কিছু তা সব ভক্তর জন্য। আমার জন্য কিছুই নয়।

একজন মা-বাবার সমস্ত শান্তির কারণই হচ্ছে তার ছেলেমেয়ে, পরিবার। ঠিক ভগবান ভক্তের জন্য এত আনন্দিত তাই তিনি রাধারাণীকে ডেকে বলছেন জগতের গুরু আমি। আর তুমি আমার প্রেমের গুরু। আমি তোমার শিষ্য। ভগবান বলছেন, আচ্ছা দেখি তো আমাকে সবাই এত ভালোবাসে কেন? এত আমার নামে কেন মাতোয়ারা? তাই তিনি শ্রীরাধিকার অঙ্গ নিলেন। তাঁর কৃষ্ণবর্ণ পরিত্যাগ করে রাধা হয়ে অবতীর্ণ হলেন। কৃষ্ণরসামৃত পান করে নদীয়াকে মাতোয়ারা করলেন, নিজে মাতোয়ারা হলেন। তাই এই ভক্তের জন্যই সব। কেন আমরা মহাপ্রভু শ্রীচৈতন্যকে গ্রহণ করবো? কেন আমরা শ্রীকৃষ্ণকে নেব? কেন আমরা রাধারাণীকে নেব?

চলবে….