কুহেলী ব্যানার্জি
আমার স্বামীর মাছ, মাংস চলে না। দিনের বেলা ভাতের সঙ্গে নিরামিষ রান্নার মেনু তৈরী করতে অসুবিধে হয় না। রাতে রুটির সঙ্গে কী করি কী করি, একটা ব্যাপার থাকে, তাই বুদ্ধি করে বের করলাম ‘চটজলদি হারিয়ালি পনির’।
উপকরণ: পনির (২৫০ গ্রাম), মাখন (২০ গ্রাম), জোয়ান (১ চা-চামচ), আদা (আধ ইঞ্চি), ক্যাপসিকাম (১টা), ধনে পাতা (আধ আঁটি), কাঁচালঙ্কা (৩টে), নুন ও চিনি পরিমান মতো।
প্রণালী: মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, নুন ও চিনি দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবারে কড়াইতে অর্ধেকটা মাখন দিয়ে তাতে জোয়ান ও পনির সামান্য নুন দিয়ে ২ মিনিট রান্না করতে হবে। এরপর ওর মধ্যে মশলার পেস্টটা ভালো করে মিশিয়ে ওপর থেকে বাকি মাখন ছড়িয়ে ঢাকা দিয়ে দিন। অল্প জল বেরোবে। জলটা শুকিয়ে গেলেই রান্না রেডি। ৫-৭ মিনিট ঢেকে রেখে দিন। তারপর গরম রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।
