প্রবীর আচার্য

ষষ্ঠ পর্বের পর…….

কোনও দেবতার ইচ্ছে হলো তিনি ওই লবণ

যাতে মিশিয়ে নিতে পারেন। তাই হিন্দিতে অনেক জায়গায় এক পারানিয়া লবণও বলে। মাড়কজাত লবণের জ্বালায় এখন আর সৈন্ধব লবণ বা পাথুরে নুনের ব্যবহারও দেখা যায় না।

আগেই বলেছি বিটলবণ বা কালানমক হল পাথুরে মিশ্র লবণ। এটি হিমালয়ের পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক লবণ হিসাবে পাহাড়ের খাঁজে পাওয়া যায়। এটিও এক রকম মিশ্র লবণ। এতে কেলাসিত সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে অশুদ্ধি হিসাবে মিশে থাকে— সোডিয়াম সালফট, সোডিয়াম বাইসালফেট, সোডিয়াম সালফাইড হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড থাকার জন্যই এই লবণ বাতকর্মর মতো গন্ধ পাওয়া যায়। বিটলবণ কবিরাজি ওষুধ তৈরিতে ব্যাপক হারে ব্যবহৃত হয়। তাছাড়া এর নানা রকম গুণাগুণ আছে, যার জন্য স্বাস্থ্যের পক্ষেও ভালো, হজম সহায়ক। আগে ঢেলা ঢেলা কেলাসিত বিটলবণ পাওয়া যেত, রঙ ছিল গাঢ় বাদামি। এখন চকচকে মোড়কে বাণিজ্যিক সংস্থাগুলি গুঁড়া কালিনমক বিক্রি করে।

ক্রমশ……