কলকাতা , ২১ জানুয়ারি : কোলকাতা-ভিত্তিক জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেড, মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (MSEDCL) থেকে ৬৪.৯৫ কোটি টাকার একটি ‘লেটার অফ এমপ্যানেলমেন্ট’ (LoE) পেয়েছে । এটি সংস্থাটির পরিচ্ছন্ন জ্বালানি (clean energy) প্রসারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রাজ্য সরকার পরিচালিত ‘মাগেল ত্যালা সৌর কৃষি পাম্প যোজনা’ (MTSKPY)-এর অধীনে এই প্রকল্পের কাজ দেওয়া হয়েছে। এর আওতায় জুপিটার ইন্টারন্যাশনাল অফ-গ্রিড সোলার ফটোভোলটাইক ওয়াটার পাম্পিং সিস্টেম (SPWPS) তৈরি , সরবরাহ, স্থাপন, পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এই প্রকল্পটি সৌর পাম্প খাতে সংস্থাটির অবস্থানকে আরও শক্তিশালী করল।
প্রকল্পের মূল লক্ষ্য ‘মাগেল ত্যালা সৌর কৃষি পাম্প যোজনা’ (MTSKPY) হলো MSEDCL-এর একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যার লক্ষ্য মহারাষ্ট্রের অফ-গ্রিড বা বিদ্যুৎ সংযোগহীন অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সেচ ব্যবস্থাকে সৌরশক্তির আওতায় আনা।
এই উন্নয়ন প্রসঙ্গে জুপিটার ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রোমোটার ও হোল-টাইম ডিরেক্টর আকাশ গারোদিয়া বলেনা, “MSEDCL-এর এই এমপ্যানেলমেন্ট আমাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা তৃণমূল স্তরে টেকসই সমাধান পৌঁছে দিতে দায়বদ্ধ। অনুন্নত কৃষি জনপদগুলোতে সৌর সেচ ব্যবস্থা পৌঁছে দেওয়ার মাধ্যমে আমরা কেবল ডিজেলের বদলে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করছি না, বরং কৃষকদের আয় বৃদ্ধি এবং জল সরবরাহ ব্যবস্থার উন্নতির মাধ্যমে দেশের কৃষি খাতকে কার্বনমুক্ত করার লক্ষ্যকেও সহায়তা করছি।”
