শুভাবরি ওয়েব ডেস্ক, ১৪ জুলাই, কলকাতা: ব্যাংক অফিসাররা তাদের প্রচার পুস্তিকা সংবাদ পত্রের মাধ্যমে মানুষের কাছে নিয়ে যাচ্ছে। আর এভাবেই বেসরকারিকরণের বিরুদ্ধে তুমুল জনরোষ তুলতে চাইছেন তারা। এই বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও যাচ্ছেন।
গত কাল পশ্চিমবঙ্গের শ্রম মন্ত্রী শ্রী বেচারাম মান্নার কাছে গিয়ে স্মারক লিপি দিয়ে এসেছেন ব্যাংক অফিসার সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস। মন্ত্রী মহোদয়কে সঞ্জয়বাবু “সরকারি ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও” মাস্ক ও পরিয়েছেন।
এভাবে ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে এক প্রকার কোমর বেঁধে লড়াইয়ে নেমে পড়েছেন ব্যাংক কর্মচারী এবং অফিসারদের বিভিন্ন সংগঠন।
