
শুভাবরি ওয়েবডেস্ক, ৩১ মার্চ, কলকাতা: এক শ্রেণীর সংবাদ মাধ্যমে ভুল খবর প্রচার করা হচ্ছে যে অর্থবর্ষের মেয়াদ বাড়ানো হয়েছে। এই প্রেক্ষিতে মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, অর্থবর্ষের মেয়াদ বাড়ানো হচ্ছে না। ভারত সরকারের পক্ষ থেকে ৩০শে মার্চ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট – এ কিছু সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্ব দপ্তর ৩০শে মার্চ ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট – এ কিছু সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। এই সংশোধনগুলির সঙ্গে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সিকিউরিটি মার্কেট ইন্সট্রুমেন্ট লেনদেন সংক্রান্ত স্ট্যাম্প ডিউটি সংগ্রহের জন্য এক কার্যকর ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি যুক্ত রয়েছে। উল্লেখ করা যেতে পারে, স্ট্যাম্প অ্যাক্ট – এ সংশোধন সংক্রান্ত বিষয়গুলি পয়লা এপ্রিল থেকেই কার্যকর করার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে, সিদ্ধান্ত হয়েছে যে, সংশ্লিষ্ট বিষয়গুলি আগামী পয়লা জুলাই পর্যন্ত কার্যকর করা থেকে স্থগিত রাখা হয়েছে। (সূত্র: প্রেস ইনফরমেশন ব্যুরো)
