পপি পারমিতা ( ঢাকা, বাংলাদেশ)

অষ্টম পর্বের পর…..

তুমিতো ধূমপায়ী নও। তবে তোমার ঠোঁট কেন কালচে? সিগারেটের আগুনের তাপে পুড়ে ঠোঁট কালো হতে পারে, যেমন হয় অনেক পুরুষের।পারুল বলেছিল, আমি যে পুড়ি না কে বলেছে তোমাকে। আমার তো সারা শরীর জুড়েই আগুনের তাপ। আর যে মেয়েদের ঠোঁট কালো হয় ওরা কেমন হয় জানো? কামুক হয়।তাই নাকি? স্বাভাবিক প্রশ্নের ধরন রতনের। কেন, আমাকে তেমন পাওনি? আমাকে বিচানায় কেমন লাগে তোমার?সে সব প্রশ্নোত্তরে একেবারেই অপরিচিতা হয়ে উঠল পারুল। একেবারেই অজানা। বিয়ের প্রথম রাতেই রতন বুঝেছিল তাঁর স্ত্রী ভার্জিন নয়। আর এটা নিয়ে অন্য স্বামীদের মতো রতন কখনো মাথা ঘামায়নি। সবার জীবনেই ঘটনা থাকতে পারে, অতীত থাকতে পারে। কিন্তু রতন ঘুনাক্ষরেও টের পায়নি আসলে পুরোটাই ঘটছে বর্তমান। সম্পূর্ণ অজানা জগতে বাস করছে রতন। রতনের অজান্তেই বহুবার শেয়াল পন্ডিতের বিয়ে হয়েছে। সেটি এ বাড়িতেই। রতনের নিজ গৃহে।পেট্রল পাম্পের কাছে এসে থামল কালো রঙের প্রাইভেট কারটি। এটি রতনের গাড়ি। না রতন নেই এখন গাড়িতে। এটা অফিসের সময়।

ক্রমশ…….