শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ মে , কলকাতা:
কাজের দিনে মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে কলকাতায় ব্যস্ততম রাস্তাগুলোতে জলমগ্ন হওয়ার দৃশ্য আবার চোখের পড়লো। ছবিতে ক্যামাক স্ট্রিটে জল জমা দেখা যাচ্ছে।

কলকাতা পুরসভার জল নিকাশি ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা থাকলেও সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন উঠে আসছে, যদি গ্রীষ্মকালের এই আচমকা বৃষ্টিতে এভাবে কলকাতার রাস্তাগুলো জলমগ্ন হয়ে পড়ে, তাহলে বর্ষাকালে শহরের অবস্থা কি হবে?

যদিও পুরসভার বিভাগীয় কর্মীরা জমা ময়লা অপসারণ করে জল নিকাশি ব্যবস্থাকে আরও ভালো চেষ্টা করে চলেছেন। কিন্তু গত কয়েক দিনের ঝড়-বৃষ্টির পরেও আজকের সকালের এই বৃষ্টিতে জলমগ্ন হওয়া অবশ্যই সাধারণ পথচারীদের কাছে কপালে চিন্তার ভাঁজ করার মতো। তবে, কিছুক্ষণ পরে সে জল সরে গিয়েছে।