লেখিকা : অজন্তা দেব বর্মন

সজনে গাছের উপকারিতা সবাই জানি। তার ভেষজ ও খাদ্যগুন অপরিসীম। আসুন জেনে নেই
সজনের বিভিন্ন ব্যবহার।

সজনের ছাল বাটা:
প্রথমে সজনের ওপরের অংশ চেছে ফেলে দিন। এবার ভেতরের অংশ টুকরো করে কেটে কাচা লংকা, লবন ও রসুন সহযোগে বেটে নিন। গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এতে খাদ্যগুন ও বজায় থাকে।

সজনে পাতার শাক:
সজনে ডাল থেকে শুধু পাতাগুলো ছাড়িয়ে নিন। নজর রাখবেন, পাতার নীচে পোকা যেন না থাকে। এবার ৩০ মিনিট জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে তুলে রাখুন। সামান্য লবন মিশিয়ে পাতা গুলো চটকে নরম করুন। আন্দাজমত মৌরি, কাচা লংকা কুচি, চালের গুড়ো বা বেসন মিশিয়ে নিন।
কড়াইতে তেল গরম করে তাতে ছোট ছোট বড়ার মতো করে ভেজে ভাতপাতে পরিবেশন করুন।

সজনে মাছের ঝোল:
উপকরন: সজনে ছোট ছোট করে, আলু টুকরো করে কাটা, পেয়াজ বাটা, হলুদ, আদা, জিরে, লবন, সরষের তেল ও চারা পোনা। প্রণালী: চারা পোনা লবন হলুদ মেখে তেল এ ভেজে নিন। এবার আলু, সজনের টুকরো গুলো বাকি মশলা সহযোগে কষিয়ে নিন। ভাজা হলে ঝোল তৈরি করে মাছ দিয়ে ফুটিয়ে পরিবেশন করুন।