ডা চন্দ্রগুপ্ত
প্রথম পর্বের পর……
সূর্যোদয়ের পথে পর্ব ১
ঘরের ভেতর থেকে ভরত এসে বিনোদের সামনে দাঁড়ালো, ১৪-১৫ বছরের কিশোর। বাপের মতই ময়লা রং, হাল্কা গোঁফের রেখা কালো ঠোঁটের ওপরে। —বোনুকে আমার সাথে নিয়ে যাবো বাবা?
ভরতের কথার উত্তর না দিয়ে বিনোদ একমনে নিজের গায়ে লেগে থাকা খড়ের টুকরোগুলো হাত দিয়ে খুঁটে ফেলছিল। মুহূর্তে খেয়াল হল, ভরত ওর সামনে ঠায় দাঁড়িয়ে।
—দাঁড়িয়ে রইলি কেন, যা। বেলা বাড়ছে, এরপর কাকা দোকান বন্ধ করে দেবে।
ভরত বুঝল যে বোনুকে সাথে নেওয়া চলবে না। অগত্যা, ভিতরে গিয়ে তেলের টিন হাতে দৌড়ে বেড়িয়ে এল ও। এবার রাস্তা দিয়ে চলবে দৌড়।
দিনকাল বদলে গিয়েছে অনেক। আগে থার্মাল পাওয়ার স্টেশন থেকে বাজার করে রাত আটটার সময়ও বউকে নিয়ে সাইকেলে চাপিয়ে গ্রামে ফিরত বিনোদ। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। রাতে আসার সময় হয় পুলিশ ধরবে অতবা জঙ্গল ভাইরা। ওরা লুকোচুরি খেলে, মহুয়া মোড়ে গাড়ি নিয়ে চেক করে পুলিশ, আর তার এক কিলোমিটার দূরে জঙ্গল ভাইরা।
ক্রমশ….
