ডা চন্দ্রগুপ্ত

সূর্যোদয়ের পথে পর্ব ৫

পঞ্চম পর্বের পর……

তবে রাতগুলো ওদের গ্রামে এক ভয়াল অবস্থা তৈরী করে দেয়। কখনো জঙ্গল ভাইরা ৭-১০ জনের দল বেঁধে এসে সব বাড়িগুলোতে খাবার খেতে আসে।

দিনের বেলায় ঘুরলে পুলিশ ধরতে পারে। তাই যাবতীয় ঘোরাঘুরি মিটিং, বিচারসভা, সব রাতে করে ওরা। গ্রামের ছোট ছোট সমস্যা ওরাই মিটিয়ে দেয়। কখনো বল প্রয়োগে, কখনো আলোচনা করে।

বারান্দায় বসে খৈনি ডলতে ডলতে বিনোদ ভাবে; জলে থেকে তো কুমিরের সাথে ঝগড়া করা যায় না। সবাই বলে, জঙ্গল ভাইরা শোষণ মুক্ত সমাজ বানাতে চায়।

কিন্তু বিনোদদের মতো পরিবারগুলো থেকে কেন যে জোর করে খাবার খায়, সেটার হিসেব মেলাতে পারে না বিনোদ।— এদিকে থানার বড়বাবু বিনোদকে এত খাতির কেন করছে সেখানেও ধোঁয়াশা। গতকাল স্কুল থেকে আসার পথে জোর করে একটা শার্ট কিনে দিল।

পুরো বিষয়টা না বুঝলেও বিনোদ একটা বিষয় নিশ্চিত যে উনি ওর থেকে জঙ্গল ভাইদের খবর জানতে চায়।

ক্রমশ……