কলকাতা; ১০ জানুয়ারি : হাউজ্যাট সিক্স গভর্নিং কাউন্সিল সম্প্রতি কলকাতার পাইকপাড়া গণেশ ঘোষ উদ্যানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিজন সিক্স ২০২৬-এর শুভ উদ্বোধন করলো।

অনুষ্ঠানে কমিটির সভাপতি দীপ চট্টোপাধ্যায় জানান, হাউজ্যাট সিক্স কাউন্সিল মূলত তিনটি স্তরে বিভক্ত—
Governing Council, এলিট সিনিয়র এবং সিজন রিপ্রেজেন্টেটিভ। এই টুর্নামেন্টের বিশেষত্ব হল, এখানে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ই কোনও না কোনও শিল্পকলার সঙ্গে যুক্ত, যা খেলাটিকে আরও ব্যতিক্রমী মাত্রা দেয়।

আগামী ১০ ও ১১ জানুয়ারি দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ৯০ ওভারের টেস্ট ক্রিকেট ম্যাচ, যা হাউজ্যাট সিক্স ক্রিকেট ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে একইসঙ্গে প্রকাশিত হয় হাউজ্যাট সিক্স -এর ৬ এডিশন রেকর্ড বুক। পাশাপাশি বিশিষ্ট চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়-কে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
অভিজিৎ শীল (চেয়ারম্যান, সিজন সিক্স),
লীলা চক্রবর্তী (অ্যাম্বাসেডর, সিজন সিক্স),
অমিত পায়রা (চিফ হোস্ট, সিজন সিক্স),
সোলাঙ্কি রায় চৌধুরী (কো-অর্ডিনেটর, সিজন সিক্স)
এছাড়াও উপস্থিত ছিলেন আরও বহু বিশিষ্ট গুণীজন ও ক্রীড়ানুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *