ওয়েব ডেস্ক; ১৬ নভেম্বর : নতুন দিল্লির ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে জাকারান্ডা হলে ১৭ নভেম্বর কর্পোরেট বিষয়ক মন্ত্রকের আওতাধীন ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন অথরিটি (আইইপিএফএ) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) ও বিভিন্ন বাজার পরিকাঠামো প্রতিষ্ঠানের আয়োজনে ‘নিবেশক শিবির’-এর আয়োজন হচ্ছে।
দাবিদার বিহীন অবস্থায় যেসব লভ্যাংশ এবং শেয়ার ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ডে জমা পড়েছে সে সবের বিষয়ে এবং অন্য দাবিদাওয়া নিয়েও বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডারদের সহায়তার লক্ষ্যে এই আয়োজন। তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ ছাড়াই দ্রুত সমস্যা মেটানোর সুযোগ পাবেন তাঁরা।
