ওয়েব ডেস্ক; ৩০ অক্টোবর : গোয়েন্দা রাজস্ব বিভাগ উত্তরপ্রদেশের জালাউন জেলার এক প্রত্যন্ত গ্রামে বড় মাপের একটি সিন্থেটিক ড্রাগ উৎপাদন ল্যাবরেটরির হদিশ পেয়েছে। সেখান থেকে প্রায় ১,১০০ কেজি ড্রাগ, রাসায়নিক ও উৎপাদনের সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর ভোরে উত্তরপ্রদেশ এটিএস-এর সহায়তায় গোয়েন্দা রাজস্ব বিভাগ এই সুসমন্বিত অভিযান চালায়। সেখানে সিন্থেটিক ড্রাগ তৈরির একটি সক্রিয় ল্যাবরেটরির হদিশ মেলে। সেখান থেকে প্রায় ১৮৪ কেজি আধা-প্রস্তুত ড্রাগ, প্রায় ৫৮২ কেজি রাসায়নিক এবং উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।

পরবর্তীকালে ২ অভিযুক্তের বাসভবনে তল্লাশি চালিয়ে আরও সিন্থেটিক ড্রাগ, রাসায়নিক এবং এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এনডিপিএস আইন ১৯৮৫-র আওতায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা রাজস্ব বিভাগ এই ধরনের গোপন ড্রাগ উৎপাদন নেটওয়ার্কগুলি ভেঙে দিতে এবং মাদক ও সাইকোট্রপিক পদার্থের পাচার বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *