কলকাতা, ১ নভেম্বর : আগামী ১৬ থেকে ২৩ শে ডিসেম্বর হতে চলেছে ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রবিবার নন্দনে ২ তে এবারের চলচ্চিত্র উৎসবের লোগো উদ্বোধন করা হলো। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ, জিৎ, হিরন, রুদ্রনীল ঘোষ সহ সিনেমা জগতের অন্যান্য কলা কুশলীরা। তার সাথে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা পাপিয়া অধিকারী ও উপস্থিত ছিলেন।
এবারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে।
রজনীকান্ত, প্রভাস, অক্ষয় কুমার সঞ্জয় দত্ত, পরেশ রাওয়াল, অনুপম খের , জনি লিভারের মতন অভিনেতারা এবারের ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কলকাতায় আসতে চলেছেন।
সিনেমা প্রেমীরা আগামী পাঁচ নভেম্বর থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে ডেলিগেট কার্ড এর জন্য আবেদনের খুঁটিনাটি জানতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *