কলকাতা, ৩১ অক্টোবর : রক্ষণাবেক্ষণের কাজের সুবিধার্থে রবিবার ব্লু লাইনের নেতাজি এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। এর ফলে, ঐ দিন সকাল ০৯:০০টা থেকে সন্ধ্যা ০৬:০০টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম এবং ময়দান স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
তবে, ঐ দিন এই সময়ে দক্ষিণেশ্বর এবং ময়দান মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
প্রথম পরিষেবা: –
সকাল ০৯:০০টায়
দক্ষিণেশ্বর থেকে ময়দান
সকাল ০৯:১৫টায়
ময়দান থেকে দক্ষিণেশ্বর
শেষ পরিষেবা:
শহীদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর থেকে যথারীতি।
ঐ দিন ব্লু লাইনের সম্পূর্ণ অংশে মেট্রো পরিষেবা আনুমানিক সন্ধ্যা ৬টার (১৮:০০) পর পুনরায় চালু হবে।
ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে। তবে, ঐ দিন জয় হিন্দ বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কোনো সরাসরি পরিষেবা থাকবে না।
রবিবার হওয়ায় পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা থাকবে না।
