ওয়েব ডেস্ক;২৬ জুন : দেশ জুড়ে বিকশিত ভারতের লক্ষ্যে নেশা মুক্ত যুব সম্প্রদায় গড়ে তুলতে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মাই ভারত পোর্টালে জাতীয় নেশা মুক্ত কুইজ ২৬ জুন শুরু হবে। প্রতিযোগিতা চলবে ১৫ জুলাই পর্যন্ত। স্বাস্থ্যকর জীবনশৈলীর লক্ষ্যে যুব সম্প্রদায়ের মধ্যে মাদকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন।

ডিজিটাল মাধ্যমে অংশ নিয়ে মাদক প্রতিরোধে নেশা মুক্ত ভারত গঠনের লক্ষ্যে সংঘবদ্ধ সচেতনতা গড়ে তোলাই এর লক্ষ্য। সেই সঙ্গে স্বাস্থ্য ও সামাজিক ক্ষেত্রে এর প্রভাবকে তুলে ধরাও উদ্দেশ্য। কুইজ প্রতিযোগিতায় জয়ীরা এই অভিযানে অংশগ্রহণকারীর বিশেষ স্বীকৃতি পাবেন।

বিকশিত ভারত @২০৪৭-এর লক্ষ্য পূরণে দেশ জুড়ে যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করতে মন্ত্রকের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূল স্তরে অংশগ্রহণকে এর মাধ্যমে সুনিশ্চিত করা হবে।

এই অভিযানে সৃষ্টিশীল নানা চিন্তা ভাবনা নিয়ে যাতে যুবসম্প্রদায় অংশগ্রহণ করতে পারেন সেই লক্ষ্যে মন্ত্রক মাই ভারত পোর্টালে ২৬ জুন থেকে ৬ জুলাই ২০২৬ পর্যন্ত নেশামুক্ত অ্যান্থেম প্রতিযোগিতার আয়োজন করছে। মাদক মুক্ত ভারত গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাঁদের নানা সৃষ্টিশীল ধারণা, বিষয় এবং শ্লোগান তুলে ধরতে পারবেন।

মাই ভারত পোর্টালের মাধ্যমে জমা পড়া তাঁদের নানা সৃষ্টিশীল ভাবনা সাংস্কৃতিক এবং সঙ্গীত জগতের খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে গঠিত জাতীয় বিচারকমণ্ডলী মূল্যায়ন করবেন। নির্বাচিত অ্যান্থেমটিকে সরকারিভাবে নেশা মুক্তি অ্যান্থেম হিসেবে স্বীকৃতি দিয়ে প্রচারাভিযানের কাজে লাগানো হবে। নির্বাচিতরা জাতীয় প্রচারাভিযানে অংশগ্রহণের বিশেষ স্বীকৃতি পাবেন।

কুইজ প্রতিযোগিতার পাশাপাশি অন্য নানা প্রতিযোগিতামূলক বিভাগে লোকসংগীত, মূকাভিনয়, স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও রিল প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, বিতর্ক এবং স্লোগান লেখারও সংস্থান থাকছে। ১৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত তা চলবে। সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দিতে ধারাবাহিক প্রচারাভিযানের অঙ্গ হিসেবে নেশা মুক্ত ভারত শপথ, ইউথ ক্লাব,

ফিট ইন্ডিয়া মুভমেন্ট-এর আওতায় ক্রীড়া প্রতিযোগিতা, বিশেষজ্ঞের মত বিনিময়, পরামর্শ প্রদান, অধিবেশন ছাড়াও সামাজিক মাধ্যমে প্রচারাভিযানও চলবে।

নতুন দিল্লিতে ১৪ আগস্ট জাতীয় নেশা মুক্তি যুব সম্মেলন শেষ হবে। এতে দেশের নানা প্রান্ত থেকে খ্যাতনামা ব্যক্তিরা যোগ দেবেন। যুব সম্প্রদায়কে অনুরোধ করা হচ্ছে তাদের নাম মাই ভারত পোর্টাল -এ নথিভুক্ত করে জাতীয় নেশা মুক্তি কুইজ এবং নেশা মুক্তি অ্যান্থেম তৈরির কাজে যোগ দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed