কলকাতা; ১৪ নভেম্বর : রক্ষণাবেক্ষণের কাজের সুবিধার্থে ১৫, ২২, ২৯ নভেম্বর এবং ০৬ ডিসেম্বর (সব রবিবার) ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে, ঐ রবিবারগুলিতে সকাল ৯:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
তবে, ঐ দিন ওই সময়ে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
ঐ দিনগুলিতে ব্লু লাইনের সম্পূর্ণ অংশে সন্ধ্যা ৬:০০টার পর (আনুমানিক) মেট্রো পরিষেবা পুনরায় চালু হবে।
এছাড়াও, রক্ষণাবেক্ষণের কাজের সুবিধার্থে ১৩ ডিসেম্বর (রবিবার) ব্লু লাইনের শহীদ ক্ষুদিরাম এবং ময়দান মেট্রো স্টেশনের মধ্যে যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফলস্বরূপ, ঐ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহীদ ক্ষুদিরাম এবং ময়দান স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।
তবে, ঐ দিন এই সময়ে দক্ষিণেশ্বর এবং ময়দান মেট্রো স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
ঐ দিন সন্ধ্যা ৬টার পর (আনুমানিক) ব্লু লাইনের সম্পূর্ণ অংশে মেট্রো পরিষেবা পুনরায় চালু হবে।
ঐ রবিবারগুলিতে ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে স্বাভাবিক পরিষেবা চালু থাকবে।
রবিবার হওয়ায় পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো পরিষেবা থাকবে না।
