ওয়েব ডেস্ক; ১৫ মে : ভারতীয় উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া গতকাল ম্যাকাউতে অনুষ্ঠিত ১১তম সান্ডা ওয়ার্ল্ড কাপে মহিলাদের ৫২ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন। ফাইনালে অপর্ণা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভিয়েতনামের থি ফুয়ং না গো-কে সরাসরি সেটে পরাজিত করেন।
১২ই মে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এটি ছিল ভারতের প্রথম স্বর্ণপদক। এর আগে অপর্ণা ব্রাজিলে ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপের ফাইনালে একই প্রতিপক্ষের কাছে হেরে গিয়েছিলেন।
সূত্র: নিউজ ওন এয়ার
