ডিজিটাল; দেবাঞ্জন দাস; ২ মে: আনন্দে চোখের জল যখন বাঁধ মানে না। এমনই ঘটনা ঘটলো চলচ্চিত্র উৎসবের শেষের দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে । ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা ছবি ( আই . এম. আই) পুরস্কার জিতে নিল ঝিল্লি। পরিচালক ঈশান ঘোষ।
২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান করা হয়েছিল রবীন্দ্র সদনে। অনুষ্ঠান শুরুর আগে থেকেই সাধারণ মানুষের লাইন চোখে পরলো সমাপ্তি অনুষ্ঠান দেখার জন্য। সবার চোখ সেই সেরা ছবির পুরস্কার কে পায় তার দিকেই।
তারপর ঘোষণা হলো সেই ছবির নাম।
ঈশান ঘোষ মঞ্চে উঠে সেরা ছবির পুরস্কার নেওয়ার সময় তার চোখের জল যেন বাঁধ মানলো না। সেরা ছবির পুরস্কার হাতে নিয়ে দর্শকদের উদ্দেশ্যে যখন সে বলতে শুরু করল তখন চোখের জল পড়ে যাচ্ছে অনবরত আটকে আসছে গলার স্বর। হয়তো বলার ছিল অনেক কিছুই । শুধু তাই নয় মঞ্চে উপস্থিত তার বাবা পরিচালক গৌতম ঘোষের গর্বে বুক ভরে গেছে সেটা বলাই বাহুল্য।
দর্শক আসন মঞ্চে বসে থাকা সমস্ত অতিথিদের হাত তালির আওয়াজ এ যেন গমগম করে উঠছে রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহ।

২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাকি পুরস্কারের তালিকা:
১। সেরা ছবি (আই.এম.আই.) – ঝিল্লি (ভারত, ঈশান ঘোষ)
২। সেরা পরিচালক – ওলা জঙ্কোওস্কা (ছবি-অ্যানাটোমিয়া, পোল্যান্ড)
৩। জুরি পুরস্কার স্ট্রিমস (টিউনিসিয়া, মেহেদি হিমলি)
৪। সেরা ছবি (ভারতীয়) – আদিউ গোদার (অমর্ত্য ভট্টাচার্য)
৫। সেরা পরিচালক – ইসরাত আর. খান (ছবি-গুঠলি লাড্ডু)
৬। জুরি পুরস্কার প্রাপ্তি (অনুরাগ পতি)
৭। নেটপ্যাক পুরস্কার – মানিকবাবুর মেঘ (ভারত, অভিনন্দন ব্যানার্জী)
৮। সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি – গেরু পত্র (সৃষ্টিপাল সিং)
৯। সেরা তথ্যচিত্র – নিক্কে মানু দি নিক্কি কাতাব (শুচি প্রসাদ)

ছবি: দেবাঞ্জন দাস