শুভাবরি ওয়েবডেস্ক, 27ফেব্রুয়ারী,কলকাতা: পরিবেশ দূষণকারী মৌলগুলির মধ্যে অন্যতম ক্ষতিকারক মৌল হল সালফার। বর্তমানে গাড়ির জ্বালানিতে সালফার এর ব্যবহার কমানোর জন্য ইন্ডিয়ান অয়েল নিয়ে আসতে চলেছে BS VI নামক জ্বালানি। তাদের দাবি বর্তমানে প্রাপ্ত BS IV থেকে BS VI জ্বালানিতে খুব কম পরিমাণে সালফার থাকবে। প্রত্যেকটি পেট্রোল পাম্পে BS VI পাওয়া যাবে আগামী ১এপ্রিল ২০২০ থেকে। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ইন্ডিয়ান অয়েলের পশ্চিমবঙ্গের এক্সিকিউটিভ ডাইরেক্টর পৃথ্বীশ ভরত। BS IV থেকে BS VI জ্বালানির ব্যবহার একটি যুগান্তকারী পদক্ষেপ বলে তারা মনে করছেন। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যোজনা যেমন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে বহু মানুষ উপকৃত হয়েছেন। পশ্চিমবঙ্গ ও দ্বিতীয় রাজ্য হিসেবে উঠে এসেছে এই উজ্জ্বলা যোজনা থেকে। কয়লা, কাঠ প্রভৃতি জ্বালানি যেগুলি পরিবেশকে অত্যন্ত পরিমাণ ক্ষতি করে তার থেকে মানুষকে বেরিয়ে আসতে বলেন তিনি। এখনো পর্যন্ত সাড়ে ৩০০ জন মহিলা মেকানিককে ইন্ডেন ডিস্ট্রিবিউটর ট্রেনিং দিয়েছেন এবং ২০০ জন মহিলা মেকানিককে ট্রেনিং দেওয়া হচ্ছে। আগামী দিনে ইন্ডিয়ান অয়েল এর এলপিজি ডিস্ট্রিবিউটর সংখ্যা আরো বাড়ানোর জন্য তাদের তারা লক্ষ্যমাত্রা নিয়েছেন। বর্তমানে বিভিন্ন পেট্রোল পাম্পে ডিজিটাল লেনদেন করার জন্য তারা মানুষকে আহ্বান জানাচ্ছেন। তাদের তথ্য অনুযায়ী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড গত অর্থবছরে প্রায় ৯ কোটি টাকা শিক্ষা, জল, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে ব্যয় করেছে। এছাড়া সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার অরূপ দাস।