ওয়েব ডেস্ক; ৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চমৎকার খেলেছে।

মোদী বলেন, এই জয় আগামী দিনে আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে ফুটবল খেলতে উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য তাদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন:

“সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৬ জয়ী ভারতীয় মহিলা ফুটবল দলকে অভিনন্দন। পুরো টুর্নামেন্ট জুড়ে তারা চমৎকার খেলেছে। এটি আগামী দিনে আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীকে ফুটবল খেলতে উৎসাহিত করবে। দলের ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভেচ্ছা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *