ওয়েব ডেস্ক; ২০ জুন: কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার পরীক্ষার্থী এবং নাগরিকদের সুবিধার্থে আগামী রবিবার, ২১ জুন ভোরে মেট্রো পরিষেবা দিতে সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস (International Day of Yoga) এবং NEET-UG ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারীদের যাতায়াতের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেদিন ভোর ০৪:০০টে থেকেই ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইনে মেট্রো চলাচল শুরু হবে।
ভোরবেলা যাত্রীদের সুবিধাজনক যাতায়াতের জন্য এই করিডোরগুলোতে অতিরিক্ত মেট্রো চালানো হবে। তবে টার্মিনাল স্টেশনগুলো থেকে দিনের শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনো পরিবর্তন হচ্ছে না।
ব্লু লাইন (Blue Line): এই লাইনে ওই দিন মোট ২১৪টি পরিষেবা চালানো হবে।
গ্রিন লাইন (Green Line): এই লাইনে ওই দিন মোট ১৭৩টি পরিষেবা চালানো হবে।
ইয়েলো লাইন (Yellow Line): এই লাইনে ওই দিন মোট ১১২টি পরিষেবা চালানো হবে।
ব্লু লাইন, গ্রিন লাইন এবং ইয়েলো লাইন—এই তিন লাইনেই শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।
এছাড়া, ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনো মেট্রো চলাচল করবে না।
