কলকাতা; ৭ সেপ্টেম্বর : দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের শপার্স স্টপ স্টোরে আয়োজিত হলো দুর্গাপূজার বিশেষ ক্যাম্পেন ‘পুজোর প্রথম স্টপ’-এর আনুষ্ঠানিক সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় টলিউড তারকা প্রিয়াঙ্কা সরকার ও গৌরব চক্রবর্তী। তারকাদ্বয় শপার্স স্টপের নতুন উৎসব কালেকশন ঘুরে দেখার পাশাপাশি নিজেদের শৈশব ও বর্তমানের পূজার স্মৃতি, পছন্দের ফ্যাশন এবং কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করেন।
পূজোর আবহ ও উদ্দীপনাকে নতুন মাত্রা দিতে এই ক্যাম্পেনে চারটি বিশেষ ‘লুক’ তুলে ধরা হয়েছে—
প্রথম প্যান্ডেল লুক: বন্ধু ও পরিবারের সাথে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরানোর আনন্দকে ফুটিয়ে তুলতে বিশেষ সাজ।
প্রথম আড্ডা লুক: পূজোর দিনগুলোতে বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা ও পুনর্মিলনীর জন্য আরামদায়ক অথচ উৎসবমুখর পোশাক।
প্রথম প্রেমের লুক: উৎসবের নতুন সূচনা ও বিশেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার মতো ফ্যাশনেবল সাজ।
প্রথম অঞ্জলি লুক: মহাঅষ্টমীর অঞ্জলি ও পূজোর সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে মানানসই মার্জিত ট্র্যাডিশনাল পোশাক।
উৎসবের কেনাকাটায় শীর্ষস্থানীয় ব্র্যান্ডের সমাহার
এবারের পূজোর কালেকশনে ঐতিহ্য, আধুনিক ডিজাইন ও গ্ল্যামারের চমৎকার সমন্বয় ঘটেছে। শপার্স স্টপের নিজস্ব এক্সক্লুসিভ ব্র্যান্ড ‘কাশিশ’ এবং ‘বান্দেয়া’-র পাশাপাশি পুরুষ ও মহিলাদের জন্য আন্তর্জাতিক ও জাতীয় স্তরের একাধিক পোশাক ব্র্যান্ডের কালেকশন রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে টমি হিলফিগার, ক্যালভিন ক্লেইন, লেভিস, রেয়ার র্যাবিট, লুই ফিলিপ, বিবা, ডাব্লিউ, ভেরো মোডা এবং ফরেভার নিউ-এর মতো জনপ্রিয় সব নাম।
পোশাকের বাইরেও লাইফস্টাইল ও অ্যাক্সেসরিজের এক বিশাল সম্ভার নিয়ে এসেছে শপার্স স্টপ।
