কলকাতা; ৩০ অক্টোবর : গত ২৯ অক্টোবর ভারত সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ দপ্তরের (DoPPW) ডিরেক্টর রাকেশ কুমার এবং আন্ডার সেক্রেটারি রবীন্দ্র যাদবসহ অর্থ দপ্তরের আধিকারিকরা দক্ষিণ ২৪ পরগনার আলিপুর ট্রেজারি–১ অফিস পরিদর্শন করেন। পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা দেওয়ার প্রক্রিয়া সহজ, দ্রুত ও নির্বিঘ্ন করার উদ্দেশ্যে এই পরিদর্শন করা হয়।

প্রতিনিধিদল দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারির সঙ্গেও সাক্ষাৎ করে কর্মসূচির তদারকি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

রাকেশ কুমার জানান, এই প্রচারাভিযানের মূল উদ্দেশ্য হল পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে হয়রানি কমানো, সময় সাশ্রয় করা এবং ডিজিটাল মাধ্যমে তাঁদের তথ্য হালনাগাদ করা।

জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি এবং অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মনজিৎ কুমার যাদব কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দেন।

আলিপুর ট্রেজারি–১-এর ট্রেজারি অফিসার কাজী জহিরুল হাসান জানান, পেনশনভোগীদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে ২০২৬ সালের নভেম্বর মাসের প্রতিটি কর্মদিবসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) প্রচারাভিযানের আয়োজন করা হবে। এই উদ্যোগের মাধ্যমে পেনশনভোগীরা যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে তাঁদের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন, সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *