যেদিন অবসর নেবেন ঠিক তার পরের দিনই পেনশন সহ যাবতীয় পাওনা পেয়ে যাবেন কর্মীরা। এছাড়া কর্মরত অবস্থায় যদি কোন কর্মী মারা যান তাহলে অনলাইনে তারপরের দিন সমস্ত পাওয়ার আবেদন করতে পারবেন তাঁর পরিবার। টক টু কেএমসি অনুষ্ঠানে শনিবার কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন ফিরহাদ হাকিম এক প্রাক্তন কর্মীর স্ত্রীর অভিযোগ পান। অভিযোগ আসে এক বছর আগে তার স্বামী মারা যান কিন্তু পেনশন সহ বাকি সমস্ত প্রাপ্য এখনো পর্যন্ত পাননি। এই ঘটনার অভিযোগ পাওয়ার পরেই ফিরহাদ হাকিম সমস্ত প্রাপ্য পাওয়ার কথাটি বলেন।
তদন্তের নির্দেশ দেওয়া হয় উক্ত অভিযোগের এবং সেই মহিলাকে আশ্বস্ত করে বলেন শীঘ্রই তার প্রাপ্য তিনি পাবেন।
