আগামী 22 শে জুলাই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। ঐদিন তিনটের সময় সাংবাদিক বৈঠক করে সেই ফল ঘোষণা করা হবে বলে এমনটাই জানা যাচ্ছে। তারপর ওয়েবসাইট , মোবাইল অ্যাপ এবং এসএমএসের মাধ্যমে ছাত্রছাত্রীরা ফল জানতে পারবেন বিকেল চারটে থেকে। এবার করোনা কালের জন্য পরীক্ষা নেওয়া হয়নি। নতুনভাবে মূল্যায়ন পদ্ধতি তৈরি করে ছাত্রছাত্রীদের পরীক্ষার মূল্যায়ন করা হচ্ছে। গতবারের মতন এইবারও কোনরকম মেধাতালিকা প্রকাশ করা হবে না।
সংসদে তরফ থেকে জানানো হয়েছে যে এইবার ওয়েবসাইটে ফল দেখার জন্য রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফল জানা যাবে। তার পরেরদিন বেলা 11 টায় স্কুলের প্রতিনিধিরা জেলার বিতরণ কেন্দ্র থেকে এডমিট কার্ড , মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট মার্কশিট নিজের স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন তার পরেই।
কোথায় জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফল:
http://wbresults.nic.in
www.examete.com
www.results.shiksha www.westbengal.shiksha
www.indiaresults.com
ইত্যাদি
এছাড়া এসএমএসের মাধ্যমেও জানতে পারা যাবে ফল:
WB12 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার লিখে এসএমএস ৫৬০৭০, ৫৬৭৬৭৫০, ৫৬২৬৩ এই নাম্বারগুলোতে।
