অদিতি কুন্ডু

উপকরণঃ
ড্রাই প্লাম ১০০ গ্রাম
ডার্ক কম্পাউন্ড ১০০গ্রাম
ডিম ৩ টি
ময়দা ১ কাপ
বেকিং পাউডার ১ চামচ
২০ এমএল সাদা তেল
বাটার ১০০ গ্রাম
কোকো পাউডার ৪০ গ্রাম
রেড ওয়াইন ১কাপ
দারচিনি এবং জায়ফল ১/২ টেবিল চামচ
ব্রাউন সুগার পাউডার ১/২ কাপ
৮ টি আলমন্ড বাদাম কুচি
৮ টি ওয়ালনাট কুচি

প্রণালী:
সবার প্রথমে রেড ওয়াইন কম আঁচে গরম করে নিন। অন্যদিকে ডার্ক কম্পাউন্ড ছুরি দিয়ে কুচি করে রাখুন। ড্রাইড প্লাম কুচি করে নিন।
রেড ওয়াইন গরম হবার পরে কুঁচি করে রাখা ডার্ক কম্পাউন্ড এবং ড্রাইদ প্লাম মিশিয়ে পাশে রাখুন।
এবার দারচিনি এবং জায়ফল মিক্সিতে গুড়ো করে নিন। একটা ছোটো বাটিতে উপরের পরিমাণ অনুযায়ী সাদা তেল , কোকো পাউডার ও দারচিনি জায়ফলগুঁড়া মিশিয়ে পাশে রাখুন।
৩তে ডিম একসাথে ফেটিয়ে নিন ১মিনিট মতো। এবার ব্রাউন সুগার মিশিয়ে আরও ১ মিনিট মতো ফেটিয়ে নিন হ্যান্ড ব্লেন্ডারে র সাহায্যে। বাটার আগে থেকে গলিয়ে নিন,এখন বাটার অ্যাড করুন এবং ৫মিনিট ধরে ব্লেন্ড করুন।
এর মধ্যে সাদা তেল ও কোকো পাউডার এর মিশ্রণ টি দিন এবং ১মিনিট ব্লেন্ড করুন।
ওই মিশ্রণে রেড ওয়াইন এর মিশ্রণটি মেশান এবং স্পটুলার সাহায্যে মিশিয়ে নিন।
মিশ্রণ টি ভালোভাবে মিশে গেলে ময়দা ও বেকিং পাউডার অ্যাড করে আরও ৫ মিনিট স্পাটুলার সাহায্যে ফেটিয়ে নিন।
এখন উপরে দেওয়া ড্রাই ফ্রুটস অ্যাড করে কেক মোল্ডে ঢেলে দিন।
১৮০° তে প্রী হিট করুন ২মিনিট। প্রী হিট হবার পরে ৩০ মিনিট এর জন্য বেক হতে দিন।
প্রেসার কুকারে করতে পারেন তার জন্য ৫/৬ মিনিট হাই ফ্লেমে প্রী হিট করে নিতে হবে।
কেক বেক হোয়ে যাবার পরে ১ থেকে ২ ঘণ্টা ঠান্ডা হতে দিন।
উপর থেকে সুগার পাউডার ছড়িয়ে ইচ্ছে মতো ফ্রুটস দিয়ে (অপশনল) গার্নিসিং করুন।।