ওদের বেশিরভাগই ছাত্র তবে ওদের মধ্যে অনেকে হাত খরচ চালানোর জন্য টুকটাক কাজ করে থাকে। হয়তো ওদের পুঁজি বেশি নেই কিন্তু নিজেদের থেকে যথা সাধ্য দিয়ে সারা বছরই অসহায় দুর্গত মানুষদের পাশে দাঁড়ায়। প্রথমদিকে ৪-৫জন বন্ধু মিলে ওরা শুরু করলেও এখন ওদের সঙ্গে যোগ হয়েছে আরো অনেকেই।
কিছুদিন আগে ঘূর্ণিঝড় যশ তার তান্ডব লীলা চালিয়েছিল পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায়। যার মধ্যে অন্যতম জেলা দক্ষিন ২৪ পরগনা। সেখানে বিভিন্ন জায়গায় ভেঙেছে বাঁধ, জল ঢুকেছে একের পর এক গ্রামে, মানুষ তাদের শেষ সম্বল টুকু নিয়ে চলে এসেছে তাদের বাড়ি ছেড়ে। অভাব ঘটেছে খাবারের।
বিভিন্ন সংস্থার মতন পূর্ব পুটিয়ারি শ্যামাপ্রসাদ পল্লী নিউ বয়েজ অ্যাসোসিয়েশন ও ত্রাণ সামগ্রী নিয়ে পৌছে গেছিল গোসাবার ৫ নম্বর দুলকি তে। চাল, ডাল, জলের বোতল, মুড়ি ইত্যাদি শুকনো খাবার দিয়েছিলো সেখানকার বাসিন্দাদের।


তারা যখন এই প্রস্তুতি নিচ্ছিল তখন সেখানকার এলাকাবাসী তাদের এই প্রয়াস কে কুর্নিশ জানায়। বেশকিছু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাদের দিকে।
তবে এটাই শেষ নয় যশ কবলিত আরো কয়েকটি অঞ্চলে তারা গিয়ে ত্রাণ সামগ্রী দিতে চাইছে।
তাদের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানাই আমরা ।