শ্রেয়সী রায়

উপকরন:
চৌকো করে কাটা চালকুমড়ো এককাপ, একলিটার দুধ, এলাচ গুড়ো পরিমান মতো, গোলাপ জল পরিমান মত, চিনি গুড়ো পরিমান মত, ঘী এক চামচ, তেজপাতা দুটো, ছোট এলাচ দুটো।

প্রনালি:প্রথমে একটি পাত্র গরম কোরে চালকুড়োর টুকরো গুলো অলপো সেদ্ধ করে নিতে হবে।
আর একটি পাত্রে জল গরম করে চিনির সিরা বানিয়ে সিদ্ধ চালকুমড়ো ভিজিয়ে রাখতে হবে।
এর পর একলিটার দুধ ফুটিয়ে হাফ কোরে তাতে তেজপাতা গোটা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে ভেজানো চাল কুমড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
উপর থেকে এলাচ গুড়ো (ড্রাইফুট ) ছড়িয়ে ঠান্ডা কোরে পরিবেশন করুন ।