অদিতি কুন্ডু

উপকরণ: সুজি ১ কাপ, দুধ ২৫০ গ্রাম, চিনি ৪ চামচ, ডেকোরেশন এর জন্য ড্রাইভ ফুডস, সাদা তেল।
সিরার উপকরণ ২ কাপ চিনি, ৩ কাপ জল, ৩ টি এলাচ।

প্রণালী: প্রথমে দুধটা ফুটিয়ে নিতে হবে । এবার একটা প্যান গরম করে সুজি হালকা নাড়াচাড়া করে নিয়ে দুধটা ঢেলে দিয়ে ফুটিয়ে নিতে হবে । ঘন হলে এলে কন্টিনিউ নাড়তে হবে। এখন ঘণও হয় একটা ডো তৈরি হলে নামিয়ে পাশে রাখুন।
এখন সিরা বানিয়ে নিন, উপরের পরিমাণ অনুযায়ী জল এবং চিনি, এলাচ দিয়ে ফুটিয়ে নিন। ৭/৮ মিনিট ফোটানোর পরে নামিয়ে নিন।
এবার কড়াই তে সাদা তেল গরম হতে দিন। সুজির ডো টি ছোট ছোট কেটে বলের আকারে গড়ে নিন। তেল গরম হলে কম আঁচে ভেজে নিন লাল করে।
ভাজা হলে তেল ঝেড়ে তুলে চিনির সিরায় দিয়ে দিন।
২/৩ ঘণ্টা রাখুন। সিরার রস টেনে নিলে উপর থেকে কাজু , পিস্তা ছড়িয়ে পরিবশন করুন গরম গরম সুজির গুলাবজামুন।