মামনি দাস
উপকরণ : ২৫০ গ্রাম ওল
২০০ গ্রাম চিংড়ি মাছ
১ টা আলু মাঝারি সাইজের ডুমো করে কাটা।
১ চামচ পেঁয়াজ বাটা
১/২ চামচ রসুন বাটা
১/২ চামচ আদা বাটা
১/২ চামচ কাঁচা লঙ্কা বাটা
১/২ চামচ গরম মশলা গুড়ো
১ চামচ ধনে গুঁড়ো
১/২ চামচ হলুদ গুঁড়ো
১/২ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
নুন পরিমাণ মতো
১ চামচ ঘি
১ টা শুঁকনো লঙ্কা
১ টা তেজপাতা
জিরে গুড়ো সামান্য পরিমাণ
৪ চামচ সরষে তেল।
প্রণালী: ওল ডুমো করে কেটে ধুয়ে হালকা করে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে। আলু গুলো এক ই ভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ গুলো ভেজে নিতে হবে।
এবার একটি প্যানে তেল গরম করে তাতে শুঁকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা ফোরণ দিয়ে একটু নেড়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, শুঁকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নেরে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে।
এবার ওর মধ্যে মাছ গুলো, ওল, আর ভেজে রাখা আলু একসাথে দিয়ে কিছুক্ষন কষিয়ে গরম জল দিয়ে ৫/৭ মিনিটের জন্যে ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে সব কিছু সেদ্ধ হয়ে এলে নামানোর আগে ঘি আর সামান্য গরম মশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি। ওল চিংড়ি যুগলবন্দি।
