ওয়েব ডেস্ক; ২ মে : মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু এস মিশ্র, বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ৪১ জন মেট্রো ক্রীড়াবিদকে সংবর্ধনা জানিয়েছেন। মেট্রো রেল ভবনে মেট্রো রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদের মধ্যে ছয়জন ক্রীড়াবিদ ব্রিজ, দাবা এবং টেবিল টেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। কৃতিত্ব অর্জনকারীরা হলেন:
ব্রিজ: সুমিত মুখার্জি ও সাগ্নিক রায়
দাবা: সায়ন্তন দাস, মিত্রভা গুহ ও অর্পণ দাস
টেবিল টেনিস: পয়মন্তী বৈশ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *