ওয়েব ডেস্ক; ২৯ জুন : “রাজ্যগুলি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গ্রামসভায় কম অংশগ্রহণ” নিয়ে জাতীয় সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হবে ৩০ জুন। নতুন দিল্লিতে এটি প্রকাশ করবেন নীতি আয়োগের সদস্য ডঃ আর. বালাসুব্রহ্মণিয়ম। উপস্থিত থাকবেন পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ এবং সরকার, এনআইআরডিঅ্যান্ডপিআর-এর শীর্ষ স্থানীয় আধিকারিক, শিক্ষাবিদ, গবেষক ও পঞ্চায়েতি রাজের সঙ্গে যুক্ত ব্যক্তিগণ।
পঞ্চায়েতি রাজ মন্ত্রকের জন্য প্রতিবেদনটি তৈরি করেছে এনআইআরডিঅ্যান্ডপিআর। ২৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৪০০ গ্রাম পঞ্চায়েতের আনুমানিক ৭,৭৯০ জনের সঙ্গে কথা বলে গভীর ক্ষেত্র গবেষণার ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে। এর মধ্যে পিইএসএ এবং মহিলাদের নেতৃত্বাধীন গ্রাম পঞ্চায়েতও আছে। বিশেষ করে যে জিনিসগুলি নিয়ে গবেষণা হয়েছে সেগুলি হল – সচেতনতার মাত্রা, যোগাযোগ ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক, প্রাতিষ্ঠানিক স্বহৃদয়তা, প্রশাসনিক অনুশীলন, পরিকাঠামোর সুবিধা এবং নাগরিক ধ্যানধারণা। এর লক্ষ্য ছিল অংশগ্রহণমূলক গণতন্ত্র ও তৃণমূল স্তরে প্রশাসনকে জোরদার করতে, বাস্তব বদ্ধতিগুলির চিহ্নিতকরণ এবং নীতি প্রণয়ন, প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং গ্রামসভাতে নাগরিকদের অংশগ্রহণ বৃদ্ধি করতে প্রমাণ ভিত্তিক সমাধান প্রদান। সংবিধানের 243A অনুচ্ছেদ অনুযায়ী গঠিত গ্রামসভা অংশগ্রহণমূলক স্থানীয় প্রশাসনের মূল কথা।
জাতীয় সমীক্ষা প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে সেই উপাদানগুলি যা নাগরিকদের অংশগ্রহণে প্রভাব ফেলে। এই প্রতিবেদনে গ্রামসভাগুলিকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করা হয়েছে যাতে গ্রাম ভারত জুড়ে আরও প্রাণবন্ত, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান তৈরি করা যায়।
