
শুভাবরি ওয়েবডেক্স, ১৯ ফেব্রুয়ারি,কলকাতা ঃ কলকাতার প্রানকেন্দ্র ধর্মতলা এবং ধর্মতলার ঠিক কাছেই রয়েছে পার্কস্ট্রিটের উড়ালপুল। এই উড়াল সেতুর নিচে সুন্দর করে সাজানো রয়েছে Save Drive Save Life এবং তার সম্পর্কিত বিভিন্ন ফ্লেক্স। এখানে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের বর্তমানকালের সব থেকে সফল জননেত্রী মমতা বন্দোপধ্যায়ের ছবিও রয়েছে । বেশ কয়েকটি ছবির ঠিক নিচে এবং ফ্লেক্সের বিভিন্ন জায়গায় বিশ্রীভাবে ছেঁড়া রয়েছে, যা শোভা পাচ্ছে শহর কলকাতার প্রানকেন্দ্রে। প্রশাসনিক কর্তাদের কারোরই নজর পড়েনি এটি। তাই, পথ চলতি মানুষের বক্তব্য যিনি চেয়েছেন সুন্দর শহর রাজ্যবাসী/ শহরবাসীকে উপহার দিতে তারই সৃষ্টি ও কল্পনাকে এইভাবে নষ্ট হতে হচ্ছে।
কবে এই ছেঁড়া এই পোস্টার সরে জায়গা করে নেবে নতুনগুলো সেটাই আমরা দেখতে চাই।
