
টিম শুভাবরি:
গত ১২ বছরের মত All India Election Watch এর পশ্চিমবঙ্গ শাখা নির্বাচনের আগে প্রার্থী সম্মন্ধিয় তথ্য তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে । সম্প্রতি সংগঠনের রাজ্য সংযোজক ডা উজ্জয়িনী হালিম তাদের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানলেন , “সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে এরাজ্যে কুচবিহার ও আলিপুর দুয়ার কেন্দ্রে ভোট হচ্ছে ১১এপ্রিল।

প্রার্থীদের হলফনামার ভিত্তিতে প্রাপ্ত তথ্যের বিবরণী নিম্নরূপ:
> ১৮ জন প্রার্থী প্র্তিন্দন্দিতা করছেন।
> এদের মধ্যে ৬জনের বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজ্দারি মামলা আছে ।
> এ দফায় একমাত্র কোটিপতি প্রার্থী পরেশচন্দ্র অধিকারী।
> ১৮জনের মধ্যে ১০জন আয়কর রিটার্ন নিয়ে কোনো তথ্য কমিশনকে দেননি।
> এ দফায় মাত্র ২ জন(১১%) মহিলা প্রার্থী।
এছাড়া দেশব্যাপী একটি সমীক্ষা চালান এই সংগঠন । যেখানে ভোটারদের মনোভাব, প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি জানা গিয়েছে।
*চোখ রাখুন শুভাবরির সাইটে সব তথ্যই আমরা জানাব ।
