ডিজিটাল; ৩ মে: বেশ কিছুদিন ধরে গরমের জন্য হাঁসফাঁস করছিল কলকাতা সহ বেশকিছু জেলা। কিন্তু শনি এবং রবিবার কালবৈশাখীর জন্য বেশ কিছুটা তাপমাত্রা পতন ঘটে।
বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হয়েছে তার সঙ্গে চলেছে ঝোড়ো হাওয়াও।
আবহাওয়া দপ্তর এর সূত্র অনুযায়ী মঙ্গল ও বুধবার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে চলতে পারে ঝড়ো হাওয়া।
আরও জানা যাচ্ছে একটি নিম্নচাপের তৈরির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান সাগরে। তবে তার পরিস্থিতি কোন দিকে যাবে আদৌ তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না।
