ওয়েব ডেস্ক; ৫ নভেম্বর: যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন ক্রীড়া দফতর মাই ভারত পোর্টালে ‘খেলো ভারতঃ ফ্রম ম্যানুফ্যাকচারিং টু পোডিয়াম ফিনিস ক্যুইজ’ অনলাইন প্রতিযোগিতা চালু করেছে। এই ক্যুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য হল, দেশে ক্রীড়া পরিকাঠামোকে শক্তিশালী করতে এবং ক্রীড়া সামগ্রীর দেশীও নির্মাণ প্রসারে সচেতনতা গড়ে তোলা সেইসঙ্গে এশিয়ান গেমস ২০২৬ এবং এশিয়ান প্যারা গেমস ২০২৬-এর সাফল্য উদযাপন করা।

এই ক্যুইজ প্রতিযোগিতা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে ছাত্র-যুব পেশাদার, ক্রীড়ানুরাগী সহ সমস্ত নাগরিকদের ভারতের ক্রমবর্ধমান ক্রীড়া পরিমণ্ডল সম্পর্কে শিক্ষিত করে তোলাই উদ্দেশ্য।

খেলো ইন্ডিয়া ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রকল্প যা ১৮৫৬.৬৭ কোটি টাকা অর্থ বরাদ্দে চালু হয়েছে ক্যুইজ প্রতিযোগিতায় এই বিষয়ের ওপর আলোকপাত করা হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল, দেশের অভ্যন্তরীণ ক্রীড়া সামগ্রী নির্মাণ পরিমণ্ডলকে শক্তিশালী করা। এর দুটো দিক রয়েছে, এক হচ্ছে অনুদান, অপরটি হচ্ছে মধ্যস্থতা। ক্রীড়া সামগ্রী নির্মাণ এলাকাকে ঘিরে বিনিয়োগ, গুচ্ছ প্রকল্প, উৎপাদন নির্ভর অনুদান, শংসাপত্র, পরীক্ষা, গবেষণা, দক্ষতা প্রসার, স্টার্ট আপ এবং ব্র্যান্ডিং সহ উৎপাদিত দ্রব্য সামগ্রীকে বাজারমুখী করা এই যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করছে। অভ্যন্তরীণ ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রসারের পাশাপাশি কর্মসংস্থান, রপ্তানি প্রসার এবং ভারতীয় ক্রীড়া সামগ্রী নির্মাণ প্রকল্পে বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষেত্রকে শক্তিশালী করা এর উদ্দেশ্য।

ক্যুইজ প্রতিযোগিতাতে জাপানে অনুষ্ঠিত ২০-তম এশিয়ান গেমস ২০২৬ এবং পঞ্চম এশিয়ান প্যারা গেমস ২০২৬ বিষয়টিকে যুক্ত করা হচ্ছে। এই প্রতিযোগিতায় খেলো ইন্ডিয়ার তৃণমূল স্তরে অংশগ্রহণের ভূমিকাকে তুলে ধরা সেইসঙ্গে ক্রীড়া প্রতিভাদের চিহ্নিতকরণ ও যথাযথ প্রতিপালন, ক্রীড়া পরিকাঠামোকে শক্তিশালী করা এবং ক্রীড়া উৎকর্ষতায় প্রসারের ক্ষেত্রে ক্রীড়াব্যক্তিত্বদের যুক্ত করাও এর উদ্দেশ্য।

দেশের যেকোনও বয়সের, লিঙ্গ নির্বিশেষে, শিক্ষাগত যোগ্যতা বা রাজ্য নির্বিশেষে যেকোনও নাগরিক এতে অংশগ্রহণ করতে পারেন। ২০টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ। এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অংশগ্রহণকারীরা মাই ভারত পোর্টালে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ারও সুযোগ পাবেন।

ক্যুইজের ফলাফলের নিরিখে প্রথম ১০০ জন ফিট ইন্ডিয়া মার্চেনডাইজ-এর স্বীকৃতি পাবেন। ক্যুইজ প্রতিযোগিতা হয়ে যাওয়ার পর অংশগ্রহণকারীরা সঠিক উত্তর দেখার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *