ওয়েব ডেস্ক; ৫ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মেট্রো নেটওয়ার্কের উল্লেখযোগ্য সম্প্রসারণের ওপর আলোকপাত করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ২০১৪ সালে ভারতের পাঁচটি শহরে মাত্র ২৪৮ কিলোমিটার মেট্রো লাইন ছিল, অথচ বর্তমানে ২৬টি শহরে প্রায় ১,২০০ কিলোমিটার মেট্রো লাইন রয়েছে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতিদিন এক কোটিরও বেশি মানুষ মেট্রোতে যাতায়াত করেন। তিনি বলেন, এই সম্প্রসারণের ফলে যানজটে সময় নষ্ট কম হচ্ছে, পরিবারকে দেওয়ার মতো সময় বাড়ছে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং উন্নত সুযোগ-সুবিধার পথ প্রশস্ত হচ্ছে।
মোদী বলেছেন, শহুরে ভারতের জন্য সরকার ঠিক এই রূপান্তরের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী ‘এক্স’-এ লিখেছেন;“আপনাদের একটা প্রশ্ন করি…
২০১৪ সালের আগের গতিতেই যদি ভারতের মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণ চলত, তবে পুণের মতো শহরগুলিতে মেট্রো পরিষেবা পেতে কত সময় লাগত?
কয়েক বছর… না… সম্ভবত কয়েক দশক লেগে যেত।
আর তা গ্রহণযোগ্য হত না।
২০১৪ সালে ভারতের ৫টি শহরে মাত্র ২৪৮ কিলোমিটার মেট্রো লাইন ছিল।
আজ, ২৬টি শহরে আমাদের প্রায় ১,২০০ কিলোমিটার মেট্রো লাইন রয়েছে।
প্রতিদিন এক কোটিরও বেশি মানুষ মেট্রোতে যাতায়াত করেন।
এর প্রভাব কেবল পরিসংখ্যান বা সংখ্যাতেই সীমিত নয়।
এর অর্থ হলো—যানজটে সময় নষ্ট কম হওয়া, পরিবারের সঙ্গে কাটানোর জন্য বেশি সময় পাওয়া, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং উন্নত সুযোগ-সুবিধা। শহুরে ভারতের জন্য আমরা ঠিক এই রূপান্তরের লক্ষ্যেই কাজ করছি!”
