কলকাতা; ৬ নভেম্বর : কলকাতায়, পূর্ব রেলের সদর দপ্তরে ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান চলছে। ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরে রেলের পেনশনভোগীদের উপস্থিতিতে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

এই অভিযানের আওতায় এখনও পর্যন্ত মোট ১,২৬৫ জন পেনশনভোগী ডিজিটাল লাইফ সার্টিফিকেট পেয়েছেন। ফেয়ারলি প্লেসের সদর দপ্তরের পাশাপাশি, পূর্ব রেলের চারটি বিভাগীয় সদর দফতর—হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা এবং তিনটি ওয়ার্কশপ—লিলুয়া, কাঁচরাপাড়া ও জামালপুরেও এই উদ্যোগ শুরু হয়েছে।

চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে। পেনশনভোগীদের জন্য প্রক্রিয়াটিকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করে তুলতে পূর্ব রেল উদ্যোগী হয়েছে। এর মধ্যে পেনশনভোগীদের বাড়িতে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদানের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে। বস্তুত, ৮০ বছর ও তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে গিয়ে পরিষেবা প্রদানের ব্যবস্থাও থাকছে।

এই উদ্যোগ প্রতি বছর আয়োজন করার পরিকল্পনা রয়েছে। পূর্ব রেলের লক্ষ্য, তাদের প্রায় ৬০–৭০ শতাংশ পেনশনভোগীর কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া।

এই অভিযান পেনশনভোগীদের জন্য সুবিধাজনক ও সহজলভ্য পেনশন-সংক্রান্ত পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *