শুভাবরি : এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এ ডি আর) এর পক্ষ থেকে অক্টোবর ২০১৮থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসন সহ দেশের ৫৩৪টি লোকসভা কেন্দ্রের প্রায় ২৭৩৪৮৭ জন ভোটারের মনোভাব ও প্রত্যাশার ওপর একটি সমীক্ষা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ২১০০০ জন এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানানো হয় West Bengal Election Watch এর পক্ষ থেকে । এই সমীক্ষার উদ্দ্যেশ্য হলো সরকারের কাছে ভোটারদের প্রত্যাশা, সরকারি কাজের মূল্যায়ন এবং ভোট দানের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে তারা কোন কোন বিষয় নির্বাচন করে থাকেন।

এই পর্বে আমরা বলবো কি কি অগ্রাধিকার চাইছেন পশ্চিমবঙ্গের ভোটাররা :

১) উন্নত কর্মসংস্থানের সুযোগ চাইছেন
৩৯.২৮ % ভোটার।

২ ) কৃষি ঋণের সহজলভ্যতা চাইছেন ৩৫.৮৬%ভোটার ।

৩) কৃষি পণ্যের জন্য সহায়ক উচ্চ্মুল্য চাইছেন ৩৫.২১%ভোটার।

এবার আসছি ভোটারদের অগ্রাধিকারের ভিত্তিতে সরকারের উপরোক্ত তিনটি কাজের মূল্যায়ন :

১) কর্মসংস্থানের সুযোগ : ৫ নম্বরের মধ্যে তারা দিয়েছেন ২.১৬ নম্বর।

২ ) কৃষি ঋণপ্রাপ্তির সুযোগ : ৫ নম্বরের মধ্যে তারা দিয়েছেন 2.26

৩) খামারজাত পণ্যের জন্য সহায়ক পণ্যের সুযোগ : ৫ নম্বরের মধ্যে তারা দিয়েছেন ২.২২ নম্বর।
অর্থাৎ গড় সাফল্য ৩ এরও কম।

আগামী পর্বে থাকছে আরোও আকর্ষণীয় তথ্য যা সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত হওয়া প্রয়োজন । কিন্তু বাস্তবে তা হয় না অথবা কম হয়।
West Bengal Election Watch এর সৌজন্যে শুভাবরি এই ধারাবাহিক লেখা নাগরিক জ্ঞাতার্থে প্রকাশ করেছে ।

আরও অজানা তথ্য জানতে চোখ রাখুন আমাদের ওয়েব পোর্টালে পর্ব ৩ এর জন্য। (ADR এবং West Bengal Election Watch এর যৌথ সমীক্ষা)