
শুভাবরি : এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এ ডি আর) এর পক্ষ থেকে অক্টোবর ২০১৮থেকে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসন সহ দেশের ৫৩৪টি লোকসভা কেন্দ্রের প্রায় ২৭৩৪৮৭ জন ভোটারের মনোভাব ও প্রত্যাশার ওপর একটি সমীক্ষা করা হয়েছিল। পশ্চিমবঙ্গের ২১০০০ জন এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানানো হয় West Bengal Election Watch এর পক্ষ থেকে । এই সমীক্ষার উদ্দ্যেশ্য হল, সরকারের কাছে ভোটারদের প্রত্যাশা, সরকারি কাজের মূল্যায়ন এবং ভোট দানের ক্ষেত্রে প্রার্থী নির্বাচনে তারা কোন কোন বিষয় নির্বাচন করে থাকেন।
এই পর্বে আমরা বলবো কি কি অগ্রাধিকার চাইছেন পশ্চিমবঙ্গের ভোটাররা। এক্ষেত্রে আগে জেনে নেওয়া যাক সমীক্ষার আলোতে গ্রামীন ভোটারদের প্রধান অগ্রাধিকার :
1) 49% কৃষি ঋণ প্রাপ্তির সুযোগ চাইছেন।
এক্ষেত্রে তারা 5 নম্বরের মধ্যে সরকারকে দিয়েছেন 2.26।
2) 48% খামারজাত পন্যের জন্যে সহায়ক উচ্চমূল্য চাইছেন।
এক্ষেত্রে তারা 5 নম্বরের মধ্যে সরকারকে দিয়েছেন 2.22 ।
3) 40% বীজ /সারের জন্যে ভর্তুকি চাইছেন।
এক্ষেত্রে তারা 5 নম্বরের মধ্যে সরকারকে দিয়েছেন 2.18 ।
অর্থাৎ, সরকারের সাফল্যের গড়মানের(3) চেয়ে কম।
সমীক্ষার আলোতে পশ্চিমবঙ্গের শহরের ভোটারদের প্রধান তিনটি অগ্রাধিকার :
1) 45% উন্নত কর্মসংস্থানের সুযোগ চাইছেন।
এক্ষেত্রে তারা 5 নম্বরের মধ্যে সরকারকে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরীর জন্যে দিয়েছেন 2.35 ।
2) 39% জল ও বায়ু দূষণকে অগ্রাধিকার দেন।
এক্ষেত্রে তারা 5 নম্বরের মধ্যে সরকারকে দিয়েছেন 2.92 ।
3) 39% যানজটকে অগ্রাধিকার দিচ্ছেন।
এক্ষেত্রে তারা 5 নম্বরের মধ্যে সরকারকে দিয়েছেন 2.32 ।

একটি গ্রাফের মাধ্যমে West Bengal Election Watch বিষয়টি ব্যাখ্যা করেছে।
আগামী পর্বে থাকছে ভোটারদের আচরনের সমীক্ষার বিবরন। নজর রাখুন শুভাবরি পোর্টালে।
