
শুভাবরি – বিগত পর্যায় গুলিতে আমরা আপনাদের সামনে সপ্তদশ লোকসভা নির্বাচনের তিনটি পর্যায়ে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ওয়াচ এবং এ ডি আর যে রিপোর্ট সংবাদ মাধ্যমের কাছে পেশ করেছেন , তা আপনাদের জানিয়েছি।

আগামী ২৯ এপ্রিল এবারের লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহন করা হবে পশ্চিমবঙ্গের ৮টি কেন্দ্রে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট , বর্ধমান পূর্ব, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম এই কেন্দ্রগুলিতে মোট ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। প্রার্থীদের পক্ষ থেকে জমা দেওয়া হলফনামার ভিত্তিতে জানা যায় :
এবারের মোট ৬৮ জন প্রার্থীর মধ্যে ১৪ জনের (২১%) বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ১২ জনের (১৮%) বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
আর্থিক বিচারে, ৬৮ জন প্রার্থীর মধ্যে ২২ জন( ৩২%) প্রার্থী কোটিপতি।
৬৮ জনের মধ্যে মাত্র ৪১ জন আয়কর রিটার্নের তথ্য দিয়েছেন।
চতুর্থ দফার ৬৮ জন প্রার্থীর মধ্যে ২৫ থেকে ৫০ বছরের প্রার্থী আছেন ৩০ জন( ৪৪%) এবং ৫০ এর বেশী বয়সের প্রার্থীর সংখ্যা ৩৮ জন (৫৬%) ।
এবারে জানা যাক কতজন প্রার্থী শিক্ষার আলোকে আলোকিত: ৫ম থেকে ১২ ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন ২৪ জন(৩৫%) প্রার্থী, ৪৪ জন (৬৪%) প্রার্থী স্নাতক বা স্নাতোকোওর ডিগ্রিধারী। মহিলাদের জন্যে ৩৩% আসন সংরক্ষন রয়েছে সংসদে । চতুর্থ দফায় ৬৮ জন প্রার্থীদের মধ্যে মাত্র ৪ জন অর্থাৎ ১২% মহিলা প্রার্থী ।
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ –এর রাজ্য সংযোজক উজ্জয়িনী হালিম জানান, নির্বাচনে যদি কোন রকম অসুবিধে হয় তাহলে নির্বাচন কমিশনের cVIGIL এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এর Election Watch Reporter অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কোন তথ্য এবং অভিযোগ জানানো যাবে ।
ভোট দিন নিজে, নিজে বাঁছুন নিজের প্রতিনিধি। শান্তি পূর্ণ ভোট হোক এই আশাই রাখে শুভাবরি পরিবার।
আগামী পর্বে আমরা পরবর্তী পর্যায়ের নির্বাচনে জমা দেওয়া হলফনামার ভিত্তিতে আরও কিছু আজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন।
