ছবি প্রতীকী

শুভাবরি – দিল্লীর সিংহাসনে কে বসবে সেটা ঠিক করে দেবে  ২০১৯ এ সপ্তদশ লোকসভা নির্বাচন । নির্বাচন কমিশনের নির্দেশে এবারের ভোট হবে ৭ দফায়। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে ২য় দফা। ওয়েস্টবেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এসোসিয়েশন ফোর ডেমোক্রেটিক রিফর্মস এর যৌথ সমীক্ষায়  কিছু অজানা তথ্য সাধারণ মানুষদের কাছে তুলে ধরছে গত ১০ বছরের বেশি সময় ধরে।

পশ্চিমবঙ্গে ৩য় দফার নির্বাচন হবে ৫ টি কেন্দ্রে –  বালুরঘাট, জাঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর ও দক্ষিণ আগামী ২৩ এপ্রিল । এই নির্বাচনে মোট ৬১ জন প্রার্থী যে হলফনামা দিয়েছেন তার ভিত্তিতে যে তথ্য পাওয়া গেছে তা নিম্নরূপঃ

১) ৬১ জন প্রার্থীর ১৫ জন অর্থাৎ ২৫% প্রার্থীর বিরুদ্ধে বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ১৪ ( ২৩%) জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।

২) অর্থনৈতিক প্রেক্ষাপটে এই দফায় ৬১ জন প্রার্থীর মধ্যে ১১ জন অর্থাৎ ১৮% প্রার্থী কোটিপতি ।

৩) ৬১ জন প্রার্থী মধ্যে ৭ জন আয়কর রিটার্ন সম্পর্কে কোন তথ্য দেন নি।

৪) এই পর্যায়ে মোট ৮ জন প্রার্থী ( ১৩% ) প্রার্থী প্যান কার্ড সংক্রান্ত তথ্য দেননি ।

৫) ২০ জন প্রার্থী তাঁদের দায়ের কথা ঘোষণা করেছেন।

৬) বয়সের দিক থেকে দেখা গেলে ৬১ জন প্রার্থীর মধ্যে ৩৩ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে (৫৪%) । এবং ৫০ বছরের বেশী বয়সের প্রার্থী মোট ২৮( ৪৬%) জন।

৭) শিক্ষাগত মানদণ্ডের দিক থেকে ২৬ জন অর্থাৎ ৪৩% প্রার্থী ৫ম থেকে ১২ শ্রেণী অবধি পড়াশুনা করেছেন, ৩৩ জন(৫৪%) প্রার্থীর স্নাতক বা স্নাতকোত্তর , ৩ জন ডক্টরেট এবং ২ জন নিরক্ষর।

৮) সংসদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত । এবারে ৬১ জন প্রার্থীদের মধ্যে ৬ জন অর্থাৎ ১০%  মহিলা প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ –এর রাজ্য সংযোজক উজ্জয়িনী হালিম জানান, নির্বাচনে যদি কোন রকম অসুবিধে হয় তাহলে নির্বাচন কমিশনের cVIGIL এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এর  Election Watch Reporter অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কোন তথ্য এবং অভিযোগ জানানো যাবে । আগামী পর্বে আমরা পরবর্তী পর্যায়ের নির্বাচনে জমা দেওয়া হলফনামার ভিত্তিতে কিছু আজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন টিম শুভাবরি-র সাথে।