
শুভাবরি – আগামী ১৮এপ্রিল পশ্চিমবঙ্গের ৩টি অর্থাৎ দার্জিলিঙ , জলপাইগুড়ি, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। West Bengal Election Watch এবং ADR যৌথ ভাবে সমীক্ষা চলিয়ে যে রিপোর্ট পেশ করেছে তার ভিত্তিতে আমরা আজ কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব।
* উপরিউক্ত কেন্দ্র গুলিতে বিভিন্ন রাজনৈতিক দলে মোট ৪২ জন প্রতিদ্বন্দীতা করছেন।
* ৪২জনের মধ্যে ১৩জন (৩১%) প্রার্থীর স্বঘোষিত বিভিন্ন ফৌজদারি মামলা আছে ।
* ১৪ জন অর্থাৎ ৩৩% প্রার্থী কোটিপতি ।
* ৪২জনের মধ্যে ১৩জন তাদের লাইবিলিটিসের কথা জানিয়েছে।
* ৪২জনের মধ্যে ২৮ জন নিজের আয়কর রিটার্নের তথ্য কমিশনকে দিয়েছেন বাকী ১৪ জন এ বিষয়ে কোনো তথ্য পেশ করেন নি।
* ৩ জন প্রার্থী তাদের প্যান কার্ডের তথ্য দেন নি।
* অন্যদিকে এই তিন লোকসভা কেন্দ্রে ২৪ জন অর্থাৎ ৫৭% প্রার্থীর বয়স ৫০ বছরের বেশী। বাকী ১৮জন (৪৩%) এর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।
* যদিও সংসদে ৩৩% আসন মহিলাদের জন্যে সংরক্ষিত হলেও এই ৪২ জন প্রার্থীর মধ্যে মাত্র ৩ জন মহিলা প্রার্থী রয়েছেন।
আগামী পর্বে আমরা নিয়ে আসছি আরোও কিছু অজানা তথ্য। চোখ রাখুন শুভাবরির ওয়েবএ
