ওয়েব ডেস্ক; ২৯ মে: আইটিসি লিমিটেডের ক্যান্ডিম্যান তাদের নতুন সংযোজন ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফ্ট চিউজ় নিয়ে নতুন ফিল্ম প্রকাশ করেছে। এই প্রচারছবির মাধ্যমে ব্র্যান্ডটি তাদের জনপ্রিয় ক্যাম্পেইন স্লোগান “কুছ ভি করেগা ফর ক্যান্ডিম্যান!”-কে আবার সামনে নিয়ে এল। নতুন প্রচারে ব্র্যান্ডের তৈরি এই আলাদা ধরণের, নরম ও সহজে চিবোতে পারা, ফলভিত্তিক ক্যান্ডির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে- যা প্রচলিত হার্ড বয়েল্ড ক্যান্ডির বাইরে গিয়ে শিশুদের জন্য আরও মজাদার ও কল্পনাপ্রবণ লজেন্সের অভিজ্ঞতা প্রদান করবে।

উল্কা অ্যাডভারটাইজ়িং-এর সৃজনশীল পরিবেশনায় তৈরি এই ফিল্মে দেখা যায় ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফ্ট চিউজ়ের বিভিন্ন পণ্য বোঝাই একটি ট্রাককে মাঝপথে আটকে দেয় ক্যাঙ্গারু “টোল কিপার”-রা। রাস্তা ছাড়ার বিনিময়ে তারা ক্যান্ডিম্যান দাবি করে। এরপর শুরু হয় একের পর এক কল্পনাপ্রসূত ও মজাদার ঘটনার নাটকীয় মোড়- যা শেষ পর্যন্ত ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফ্ট চিউজ়-এর আকর্ষণীয় স্বাদ ও মজাকে তুলে ধরে এবং ব্র্যান্ডের মূল বার্তাকে জীবন্ত করে তোলে।

ফিল্মের শেষে শোনা যায় ব্র্যান্ডের সিগনেচার লাইন: “ক্যান্ডিম্যান ফ্রুটি ফান – চিউই, জুসি, ফ্রুটি ফান, কুছ ভি করেগা ফর ক্যান্ডিম্যান।”

এই প্রচারাভিযান সম্পর্কে আইটিসি ফুড ডিভিশনের চকোলেটস্, কফি ও কনফেকশনারি এবং এনসিডি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড সুভাষ বালার বলেন, “ভারতে কনফেকশনারি বিভাগ এখনও মূলত স্বাদের উপর নির্ভরশীল হলেও, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে খাবারের মধ্যে অন্য কিছু অভিজ্ঞতা লাভ করার গুরুত্ব দ্রুত বাড়ছে। ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফ্ট চিউজ়-এর এই নতুন ফিল্মের মাধ্যমে আমরা এমন একটি মজার জগৎ তুলে ধরতে চেয়েছি- যা কল্পনাপ্রবণ, অংশগ্রহণমূলক এবং শিশুদের সঙ্গে সহজে সম্পর্ক স্থাপন করতে পারে। ‘কুছ ভি করেগা ফর ক্যান্ডিম্যান!’-এর ধারণাকে ভিত্তি করে আমরা গল্প বলার মাধ্যমে শিশুদের সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করার চেষ্টা করেছি।”

উল্কার চিফ ক্রিয়েটিভ অফিসার রাকেশ মেনন বলেন, “ক্যান্ডিম্যান ফ্রুটি ফান সফ্ট চিউজ়-এর জন্য আমরা এমন একটি জগৎ তৈরি করতে চেয়েছিলাম যেখানে কল্পনা বাস্তবতাকে ছাপিয়ে যায়। আমাদের উদ্দেশ্য ছিল এমন একটি গল্প তৈরি করা, যা ঠিক এই ক্যান্ডির মতোই অপ্রত্যাশিত, যার মধ্যে খেলার ছোঁয়া রয়েছে এবং যা নানা আনন্দদায়ক মোচড়ে সমৃদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *